Welcome to our website

free 7 dating side information without money$

অনলাইন ডেটিং সাইটের বিকল্প বের হয়েছে এবং এগুলোও অনলাইন সাইট। যারা ডেটিং সাইটে অস্বস্তি বোধ করেন তাঁদের জন্য স্বস্তি ও আনন্দ বয়ে আনবে এসব সাইট। এ রকম সাতটি সাইটের খবর নিন যা সবারই ভালো লাগবে।
১. http://meetup.com/
একমতের এবং বন্ধুত্বপূর্ণ মানুষের খোঁজ পেতে এই সাইটে যেতে পারেন। প্রাণের বন্ধু বা সত্যিকার ভালোবাসার খোঁজ পেতে এখানে সদস্য হতে পারেন। নিজের এলাকার একই শখ বা পছন্দের মানুষের সন্ধান পাবেন এখানে।
২. http://wayn.com/
যদি ঘোরাফেরার অভ্যাস বেশি থাকে তবে এটি আপনার পছন্দের সাইট হতে পারে। এটি পর্যটকদের ফেববুকের মতো। নতুন নতুন স্থানের নতুন মানুষের সঙ্গে পরিচিত হোন, জানুন, পরিচিত হোন এবং সম্ভব হলে ডেটিং করুন।
৩. http://whatmmorpg.com/
অদ্ভূত শোনালেও সত্যি, বিশ্বজুড়ে গেম ভক্তদের বিশাল সংখ্যা তাদের একটি আলাদা কমিউনিটি গড়ে তুলেছে। এই কমিউনিটির মানুষরা এক হবেন এখানে, পাবেন অসংখ্য গেম। অনলাইনে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করার পাশাপাশি তাদের সঙ্গে স্যোশাল মিডিয়ার অন্য কাজগুলোও সেরে নেওয়া যাবে।
৪. http://facebook.com/
এই সাইটটিকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু ডেটিং সাইটের বিকল্প হিসেবে এই বিশাল জনপ্রিয় সাইটের নাম বলতেই হচ্ছে। এর বিশাল ক্ষেত্রে প্রবেশ করে বহু কাজ করতে পারবেন।
৫. ফোরাম ও ডিসকাশন বোর্ড
অনলাইনের বিভিন্ন ফোরাম ও আলোচানার জন্য ব্লগ বা কমিউনিটি সাইট রয়েছে। সেখানেও অনলাইনে যোগ দিতে পারেন। হঠাৎ করেই দেখবেন আপনি অনেক মানুষের সঙ্গে আলোচনা, যুক্তি-তর্ক করছেন এবং পরিচিত হচ্ছেন।
৬. http://tagged.com/
এই সাইটের মাধ্যমে আপনি নিজের পছন্দ বা শখের মানুষগুলোকে খুঁজে পাবেন। নিজের পছন্দের ট্যাগ দিয়ে সার্চ দিলেই সংশ্লিষ্টদের খোঁজ বেরিয়ে আসবে। যেকোনো প্রয়োজনীয় বিষয়বস্তু জানতেও এই সাইটটি বেশ মজার।
৭. http://plus.google.com/
নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে এবং আপনার চিন্তা-ভাবনা শেয়ার করতে জনপ্রিয় মাধ্যম গুগলের গুগল প্লাস। এখানে পাবেন সংখ্য গ্রুপের সন্ধান। সূত্র : ইন্টারনে $

how to fix damage memory card

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।


এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।
ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:
মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।
আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

learn about facebook

ফেসবুকের ৫টি সেটিংস এখুনি বদলে ফেলুন
অনলাইন ডেস্ক

না জেনে থাকলে এখুনি জেনে নিন। বিষয়টি আপনাদের প্রতিদিনের সঙ্গী ফেসবুক নিয়ে। বর্তমানে ২০১.৬ বিলিয়ন ডলার মূল্যের এই প্রতিষ্ঠানটি বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২তম অবস্থানে রয়েছে। এর পেছনে রয়েছে বিজ্ঞাপন এবং ক্রেতাদের আকর্ষণের জন্য ফেসবুকের বিক্রি করা নানা তথ্য। এসব বিজ্ঞাপনে বিরক্তিকর বিভিন্ন ফিচারও থাকে। এসব বহু কারণে ফেসবুকে আপনার গোপনীয়তার বিষয়ে আপনাকেই সাবধান হতে হবে। এ জন্য ফেসবুকে দেওয়া নানা সেটিংস প্রয়োগ করতে হবে আপনাকে। এখানে এমনই ৫টি সেটিংসের কথা বলা হলো যা আপনার আজই বদলে ফেলা উচিত।



১. অটোপ্লেয়িং ভিডিও : ফেসবুকের নিউজ ফিড আপনাকে বেশ আরাম দেয়। কিন্তু এখানে একটি ভিডিওতে ক্লিক না করলেও ফেসবুক তা স্বয়ংক্রিয়ভাবে চালু করার ব্যবস্থা করে রেখেছে। উদ্দেশ্য আপনার মনযোগ আকর্ষণ। তবে ভিডিও থেকে কিছুটা দূরে তীর চিহ্নে ক্লিক করে তা বন্ধ করতে পারেন। সেখানে ক্লিক করে সেটিং অপশনে যান। সেখানকার বিভিন্ন অপশন থেকে 'ভিডিওস' লিঙ্কটি দেখতে পাবেন বামপাশের কলামে। এর ড্রাপ ডাউন মেন্যুতে গিয়ে 'অটো-প্লে ভিডিওস' অফ করে দিন।

২. ক্লিয়ার সার্চ : ফেসবুকে হাজারবার সার্চ দিয়ে প্রয়োজনীয় জিনিসটি খুঁজে নেওয়া হয়। আপনার সব সার্চ ফেসবুক সংরক্ষণ করে। এগুলো মুছতে বামের মেন্যু থেকে 'প্রাইভেসি' ট্যাবে যান। সেখানে 'হু ক্যান সি মাই স্টাফ?'-এ গিয়ে 'ইউজ অ্যাকটিভিটি লগ'-এ যান। এখানেই ফেসবুক সব সেভ করে রাখে। সেখানে সার্চ অপশনের পরিবর্তে 'মোর' অপশন দেওয়া রয়েছে। সেখানে 'ফটোস' অপশনে ক্লিক করুন এবং যাবতীয় অপশন পেয়ে যাবেন। সেখান থেকে 'সার্চ' অপশনে গেলেই আপনার যাবতীয় সার্চ খুঁজে পাবেন। 'ক্লিয়ার সার্চেস' ক্লিক করে সব মুছে ফেলুন।

৩. প্রাইভেসি সেটিং : আপনার পোস্ট বিশ্বের এক বিলিয়ন ব্যবহারকারী দেখুক তা নিশ্চয়ই চান না? ওপরের ডানে প্রোফাইল থেকে সেটিং-এ যান। সেখানে 'প্রাইভেসি'তে ক্লিক করে 'এডিট' অবশনে যেতে হবে। ড্রপ ডাউন মেন্যু থেকে নিজের পছন্দ মতো গোপনীয়তা বেছে নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই আপনি পোস্টগুলো বন্ধুদের দেখাতে চাইবেন।

৪. আনওয়ান্টেড নোটিফিকেশন : যদি আগের চেয়ে অনেক বেশি নোটিফিকেশন আসতে থাকে, তবে এ থেকে মুক্তি পেতে পারেন। আবার ওপরের ডান থেকে 'সেটিংস'-এ যান। সেখানে 'নোটিফিকেশনস' ট্যাব থেকে অপছন্দের বিষয়গুলো বাদ দিতে পারেন। এ ক্ষেত্রে 'ট্যাগস' এবং বিভিন্ন গ্রুপের নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন। এখানে বন্ধুদের জন্মদিনের নোটিফিকেশনের অপশনও পাবেন।

৫. 'সোশাল' অ্যাডভারটাইজিং : এই বিষয়টির ওপর ফেসবুকে অর্থের বিশাল একটি উৎস নির্ভর করে। আপনার বন্ধুরা বা অন্যরা কী কিনছেন বা কী করছেন ইত্যাদি দেখতে পাবেন এখান থেকে। আবারো আগের মতোই ওপরের ডানপাশ থেকে 'সেটিংস'-এ যান। 'অ্যাডস' ট্যাবে ক্লিক করুন। দুটো অপশন আসবে। সেখানে 'এডিট' বাটনে ক্লিক করুন এবং 'ফ্রেন্ডস' এর পরিবর্তে 'নো ওয়ান' অপশনটি বেছে নিন। এর মাধ্যমে আপনার তথ্য ফেসবুক অন্যের কাছে প্রকাশ না করলেও অন্যরা তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে ঠিকই খুঁজে পাবে। তাই মনের মতো সেটিং এখুনি ঠিক করে নিন।